মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ বৃহম্পতিবার (৩০ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে গম, সরিষা, সুর্যমুখী (ওপি), সুর্যমুখী (হাইব্রিড) ও শীতকালীন পিয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মাসুদ তুষার।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম প্রমুখ।
উক্ত কৃষি প্রনোদনার মধ্যে ছিলো সরিষা প্রনোদনা কৃষক সংখ্যা-১৬০০ জন, উপকরণ ১ কেজি সরিষা বীজ, ২০ কেজি ডিএসপি সার, ২০ কেজি এমওপি সার।
আমন্ত্রণ/এসিজি


































