মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুর রোটারী ক্লাবের নিয়মিত সাপ্তাহিক মিটিংয়ে রিপসা টিম অফিসিয়ালস ক্লাব ভিজিট এবং ফেলোশিপ ইভিনিং অনুষ্ঠান বুধবার (১৫ জুলাই)-রাতে সড়ক ভবনের ভিআইপি সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিপসা ডি-৬৪ বাংলাদেশ এর চীফ কো-অর্ডিনেটর রোটারিয়ান এম. মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন রংপুর জোনের ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান একেএম আব্দুস সালাম তুহিন ও এ্যাসিসটেন্ট কো-অর্ডিনেটর রোটারিয়ান ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম খান।
শুরুতে রোটারী ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দিনাজপুর রোটারি ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান অ্যাডভোকেট হুসনা উল আসমা।
বক্তব্য রাখেন দিনাজপুর রোটারী ক্লাবের সেক্রেটারী রোটারীয়ান প্রফেসর ড. মো. শাহাদৎ হোসেন খান, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান শহিদুর রহমান পাটোয়ারী মোহন, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান মনোয়ারুল হক মার্শাল, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান দিব্যেন্দু ভৌমিক কাজল, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান শাহ মোমিনুল ইসলাম, রোটারিয়ান পিপি রণজিৎ কুমার সিংহ, রোটারিয়ান পিপি দিলরুবা চৌধুরী, রোটারিয়ান ডাঃ ওয়াহিদা বেগম প্রমুখ।
উক্ত ক্লাব মিটিং এ অনুষ্ঠানের প্রধান অতিথি ক্লাবের বিভিন্ন কার্যক্রম সমন্ধে বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় ক্লাবের অন্যান্য রোটারিয়ান বৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
দিনাজপুর রোটারী ক্লাবের রিপসা টিম অফিসিয়ালস ক্লাব ভিজিট অনুষ্ঠিত
জুলাই ১৬, ২০২৬
































