কাশী কুমার দাস, দিনাজপুর :
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুর মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমিতি ও মুক্তিযোদ্ধা পাঠাগারের যৌথ আয়োজনে জেলা প্রশাসক চত্বরে সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান, কোষাধ্যক্ষ মদন মহন চক্রবর্তী ও সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ সাইদির নেতৃত্বে স্বাধীনতার শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে সদস্যবৃন্দ।
এসময় মুক্তিযোদ্ধা পাঠগারের সাধারনস সম্পাদক এ এফ এম হারিসুল্লাহ, সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, নির্বাহী সদস্য কাশী কুমার দাস, সদস্য রমেশ চন্দ্র বিশ্বাস, সুধা রানী কুন্ডু, রবিন্দ্র নাথ রায় ও প্রচার সম্পাদক আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।
শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস সবচেয়ে গৌরবের অধ্যায় আমার মহান মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা রক্ষা করা এখন আমাদের সবার নৈতিক কর্তব্য। যারা প্রাণ দিয়েছে এবং যারা বেঁচে আছে তাদের প্রতি শ্রদ্ধাবোধ যেন অটুট থাকে বিজয় দিবসে এই আমাদের প্রত্যাশা।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমিতি ও মুক্তিযোদ্ধা পাঠগারের উদ্যোগে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ
ডিসেম্বর ১৭, ২০২৪
































