জিন্নাত হোসেন, দিনাজপুর :
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসন চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহিলা পরিষদের জেলা কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মাহাবুবা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা শাখার সম্মানীয় সদস্য কানিজ রহমান, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক রুবিনা আকতারসহ জেলা ও পাড়া কমিটির সদস্যবৃন্দ।
আলোচনা সভার পূর্বে দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয় চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
আমন্ত্রণ/এজি
দিনাজপুর মহিলা পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত
ডিসেম্বর ১৬, ২০২৫

































