কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুরের ঐতিহ্যবাহী শতবর্ষের নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতির উদ্যোগে মঙ্গলবার (৭ এপ্রিল) নাট্য সমিতির নিবেদিত ৬ সদস্যের চির বিদায়ে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শোক সভার শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন নাট্য সমিতির সহ-সাধারন সম্পাদক কামরুল হুদা হেলাল।
দিনাজপুর নাট্য সমিতির মঞ্চে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর নাট্য সমিতির সহ-সভাপতি মো. সহিদুল ইসলাম শহিদুল্লাহ। এতে স্বাগত বক্তব্য রাখেন নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু।
নাট্য সমিতির প্রয়াত ৬ সদস্য হলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক জিনাত আরা চৌধুরী মিলি, সমাজসেবক ও সংগঠক সুনীল চক্রবর্তী, নাট্যশিল্পী আব্দুল কুদ্দুস তরিদ, সাংবাদিক ও নাট্য কর্মী শিশির দত্ত, গণসংগীত শিল্পী সত্য ঘোষ এবং বিশিষ্ট সামাজিক-মানবাধিকার কর্মী এ্যাড. লিয়াকত আলী।
সুনীল চক্রবর্তীর জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করেন নবরূপীর সহ-সভাপতি মানস ভট্টাচার্য্য। জিনাত আরা চৌধুরী মিলি’র জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করেন নাট্য সমিতির নির্বাহী সদস্য সেতারা বেগম। আব্দুল কুদ্দুস তরিদ এর জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করেন নাট্য সমিতির উপাধ্যক্ষ তরিকুল আলম তরু, শিশির দত্তের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করেন দোলনচাঁপা সঙ্গীত নিকেতনের সাধারন সম্পাদক প্রদীপ ঘোষ ও নয়ন বার্টেল। সত্য ঘোষের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করেন তার বড়ভাই, দিনাজপুর নাট্য সমিতির সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক চিত্ত ঘোষ এবং নাট্য সমিতির সহ-সাধারন সম্পাদক শেখ ছাগির আহমেদ কমল। এ্যাড. লিয়াকত আলীর জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করেন রাজিয়া সুলতানা পলি।
এছাড়া আরও স্মৃতি চারণমূলক বক্তব্য রাখেন সুলতান কামাল উদ্দিন বাচ্চু, এ্যাড. ইমামুল ইসলাম, রহমতউল্লাহ রহমত, এ্যাড. মেহেরুল ইসলাম, সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, সুজন কুমার দে।
এসময় উপস্থিত ছিলেন সুনীল চক্রবর্তীর পুত্র বাপ্পি চক্রবর্তী, সত্য ঘোষের পুত্র শুসময় ঘোষ, আব্দুল কুদ্দুস তরিদ এর পুত্র অর্ঘ। সভার শুরুতে নজরুল সঙ্গীত পরিবেশন করেন নজরুল ইসলাম।
শোক সভায় বক্তারা বলেন, নাট্য সমিতির প্রয়াত নিবেদিত প্রাণ এই ৬ জন সদস্য কোন না কোনভাবে সহায়তা করেছিল বলেই নাট্য সমিতি একের পর এক বাধা পেড়িয়ে যাচ্ছে। এই মানুষগুলোকে আমরা খুব অল্প সময় হারিয়েছি। তাদের নিবেদিত কর্মপ্রেরণা আমাদের হৃদয়ে চিরদিন জাগ্রত থাকবে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রভাষক হারুন-অর-রশিদ।
আমন্ত্রণ/এজি
দিনাজপুর নাট্য সমিতির ছয় সদস্যের প্রয়াণে শোক সভা অনুষ্ঠিত
এপ্রিল ৮, ২০২৬


































