মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) :
দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২২ ডিসেম্বর) সকাল ১১ টায় দিনাজপুর জেলা শিক্ষা অফিস হলরুমে দিনাজপুর জেলা শিক্ষক সমিতির আয়োজনে জেলা শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মো. নেজামুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বাশিস বড়বন্দর দিনাজপুর এর জেলা সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য জয়নাল আবেদীন।
প্রধান শিক্ষক মো. আতিকুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম,যুগ্ম জেলা সচিব মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার প্রচার সম্পাদক প্রধান শিক্ষক মোরশেদ উল আলম, সদর উপজেলা সভাপতি মো. মোকসেদ আলী, উপজেলা সচিব মো. আলমগীর, খানসামা উপজেলা সভাপতি আমিনুল ইসলাম, মো. লিয়াকত আলী, মামুনুর রশিদ, শাহ আলম, সালমা খাতুন, বিলাস চন্দ্র রায়, আনিসুর রহমান, আফজাল হোসেন, মো. আখের আলী, আনোয়ারুল ইসলাম, খায়রুল ইসলাম, মো. সালেহুর, সনদ চক্রবর্তী লিটু, মোকশেদুল আলম প্রমুখ।
বিদায়ী জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি আন্তরিকতার সাথে দিনাজপুরের শিক্ষাঙ্গনকে ভালো রাখার চেষ্টা করেছি আপনাদের সহযোগিতায়। স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে শিক্ষাঙ্গনের পরিবেশকে আলোকিত করেছি। শিক্ষা সংক্রান্ত বিষয় অনেক সমস্যা থাকলেও আমার সাধ্যমতো সমাধান করার চেষ্টা করেছি। আমি শিক্ষার মানুষ বাকি সময়টা শিক্ষার সাথেই থাকতে চাই।
আমন্ত্রণ/এসিজি

































