মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরুপীর আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দিনাজপুর পৌরসভার তিনবারের সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম এর ধানের শীষ প্রতীকের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯ টায় নবরুপীর মঞ্চে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবরুপীর সভাপতি মো. আব্দুস সামাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর- ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী (ধানের শীষ) সৈয়দ জাহাঙ্গীর আলম।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নবরুপীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান নিউ এবং সংগঠনের পক্ষ থেকে সভাপতি আব্দুস সামাদের নেতৃত্বে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়।
সংগঠনের সদস্য সৈয়দ শফিকুর রহমান পিন্টুর উপস্থাপনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সদস্য বীর মুক্তিযোদ্ধা মকছেদ আলী মঙ্গোলিয়া, ডক্টরস এসোশিয়েশন দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. জিয়াউল হক জিয়া, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক রাহবার কবির পিয়াল, দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, নবরূপীর সহসভাপতি মানস ভট্টাচার্য, দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. তারেকুজ্জামান তারেক, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুর আলম হক খোকন, কেন্দ্রীয় ছাত্রদলের নেতা রিসালাত ইসলাম সজীব প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের বিভিন্ন সংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হাসিনা বেগম। উক্ত মত বিনিময় সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহনেওয়াজ হোসেন মিন্টু, হাজী মোহাম্মদ ইকবাল টারজান, হাসিনুর রহমান হাসু খান, আব্দুল করিম, ও সেলিম হোসেন।
আমন্ত্রণ/এজি


































