আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ৫১তম বার্ষিক সাধারন সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মার্চ) সকাল ১১টায় দিনাজপুর শহরের বালুবাড়ী লালুপাড়াস্থ নাজমা গার্ডেন এন্ড কমিউনিটি সেন্টারে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম।

কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে সাধারন সভার সূচনা করা হয়। সাধারন সভায় সভাপতির প্রতিবেদন পাঠ করেন চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম। সভায় চেম্বারের যেসকল সদস্য ইতিপূর্বে মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. মোসাদ্দেক হোসনে চৌধুরী পাপ্পু। আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন চেম্বারের প্রধান অফিস কর্মকর্তা প্রশান্ত কর্মকার। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন চেম্বারের সহ-সভাপতি মো. জর্জিস আনাম, পরিচালকবৃন্দের মধ্যে সুজাউর রব চৌধুরী, মানবেন্দ্র দাস মনোজ, মো. সানোয়ার হোসেন, মো. মোস্তফা কামাল মিলন, প্রতাপ কুমার সাহা পানু, বাদশা ইমাম আরাফাত, মো. রাহবার কবির পিয়াল, শাহ রেজাউর রহমান হিরু, আলহাজ্ব সৈয়দ সাগির আহম্মেদ, মো. রুবেল ইসলাম, শাহেদ রিয়াজজ পিম, মো. আখতারুজ্জামান জুয়েল, মো. আব্দুল্লাহ আল কাফি লিটন।
চেম্বারের পরিচালক মো. শামীম কবীর এর সঞ্চালনায় মুক্ত আলোচনায় চেম্বারের সাধারন সদস্যবৃন্দের মধ্যে অংশ নেন ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, মো. আখতারুজ্জামান (সাবেক এমপি), ময়েজ উদ্দিন আহমেদ, মোঃ আইনুল হক, রাজিউর রহমান রাজু, মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জুর, মো. আহসানুজ্জামান চঞ্চল, মো. আকতার আজিজ, মোছা. হাসমিন লুনা, মো. ইদ্রিস আলী ঈদন, মো. ফয়সল হাবিব সুমন, গৌর গোপাল সাহা। উক্ত সধারন সভায় এই প্রথম বারের মত চেম্বারের পক্ষ থেকে দিনাজপুরের বিভিন্ন কলেজের এইচএসসি ২০২৩ পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত চেম্বারের আবেদনকারী সদস্যবৃন্দের ২১ জন কৃতি সন্তানদের সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ৫১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মার্চ ২, ২০২৪
































