মোহাম্মদ ইউসুফ আলী, দিনাজপুর :
আসন্ন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ সালের দ্বি-বার্ষিক (২৪) মাস মেয়াদী পরিচালনা পরিষদের পরিচালক নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ২১টি পদে ৩০জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
আজ বুধবার (৮ জানুয়ারি) শহরের মালদাহপট্টিস্থ চেম্বার ভবনের নির্বাচন কার্যালয়ে রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম ও আবু বক্কর সিদ্দিক পরিষদের মনোনয়নপত্র দাখিল ছাড়াও অন্যান্য প্রার্থীরাও পৃথক পৃথক ভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
বিকেল ৪টা ৫৮মিনিটে শামীম ও বক্কর পরিষদের মনোনয়নপত্র দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রধান অফিস কর্মকর্তা প্রশান্ত কর্মকার শান্তর কাছে দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন, মো. আইনুদ্দীন সরকার, মো. রফিকুল ইসলাম মুক্তা, এমএস আল মর্তুজা সাগর, মো. ইকবাল হাসান, মো. রাকিব হাসান, মো. নূরনবী ইসলাম, মো. আসাদুজ্জামান বিপুল, মো. মমিনুল ইসলাম, মো. রাসেদুজ্জামান রাশেদ, মো. মাসুদ রানা, মো. রবিউল ইসলাম বাবু, আবু বক্কর সিদ্দিক, রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, মো. মোছাদ্দেক হুসেন, সুজা-উর-রব চৌধুরী, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, মো. জর্জিস আনাম, মো. আখতারুজ্জামান জুয়েল, শাহেদ রিয়াজ পিম, সৈয়দ সাগির আহম্মেদ, মো. মোস্তফা কামাল মিলন, মো. রাহবার কবির পিয়াল, প্রতাপ কুমার সাহা পানু, মোঃ শামীম করিব, মো. মোকাররম হোসেন, মো. রুবেল ইসলাম, মানবেন্দ্র দাস মনোজ, সহিদুর রহমান পাটোয়ারী মোহন, মো. মঞ্জুর মোর্শেদ সুমন ও বাদশা ইমাম আরাফাত। এছাড়াও গ্রুপ সদস্য হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন মো. সাদেকুল ইসলাম, সাখাওয়াত হোসেন শিল্পী ও মো. সানোয়ার হোসেন।
উল্লেখ্য, উক্ত নির্বাচনে সাধারণ ১৮জন, সহযোগী একজন, গ্রুপ এসোসিয়েশন একজন ও টাউন এসোসিয়েশন একজন মোট ২১জন প্রার্থী নির্বাচনে বিজয়ী হবেন।
আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং অপরাহ্ন ২টা হতে বিকাল ৫টা পর্যন্ত দিনাজপুর একাডেমি স্কুলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে মোট ভোটার সংখ্যা দুই হাজার ১১১ জন ।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচনে ২১ পদে ৩০জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
জানুয়ারি ৮, ২০২৫






























