কাশী কুমার দাস, দিনাজপুর :
নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হলো দিনাজপুরের বিরল রোডস্থ জীবন মহল রিসোর্টে দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া প্রতিষ্ঠান দিনাজপুর ইনষ্টিটিউটের বার্ষিক বনভোজন।
দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া প্রতিষ্ঠান দিনাজপুর ইনষ্টিটিউট এর সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক সুনীল চক্রবর্তী।
এছাড়াও বক্তব্য রাখেন, বনভোজন উপ-কমিটির আহŸায়ক ও দিনাজপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাট্রিজ এর সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম। এ সময় অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সামসুল আলম, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, শামসুজ্জামান চৌধুরী বাবু, নির্বাহী সদস্য ইসলাম উদ্দীন বাবু, আভন্তরীন হিসাব পরীক্ষক মোঃ আতিকুর রহমান নিউ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক সাইফুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. রায়হানুল ইসলাম, নির্বাহী সদস্য নুরুল আলম, সাইদুর রহমান পাটোয়ারী (মহন), শামীম আজাদ, এ্যাড. নুরুল ইসলাম, আজিজুল ইকবাল চৌধুরী, মো. শামীম শেখ ও বাবু অশোক কুমার কুন্ডু।
বিভিন্ন খেলাধুলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করতে গিয়ে সংগঠনের সভাপতি আব্দুস সামাদ বলেন, দিনাজপুর ইন্সটিটিউট এর একটি ঐতিহ্য ও প্রাচীন সুনাম রয়েছে। আমরা সেই সুনাম ধরে রাখতে এবং খেলাধুলা চর্চা এবং কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের সম্মাননা প্রদান করে আসছি। আগামীতে প্রতি বছরের মত এবারও আমরা ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছি। শেষে বার্ষিক বনভোজন-২০২৪ এর প্রধান আকষর্ণ ছিল র্যাফেল ড্র। বিজয়ীদের মাঝে নের্তৃবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
আমন্ত্রণ/এসিজি


































