সবুজ ইসলাম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিবেদক :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ধুলঝাড়ী আদর্শগ্রাম বহুমুখী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে হবিবর রহমান, সহ-সভাপতি পদে তাজমুল হক এবং সাধারণ সম্পাদক পদে ইউসুব আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৯ জুন) উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন কমিটির সভাপতি আহামেদ হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। একই সঙ্গে নির্বাহী সদস্য হিসেবে আব্দুল খালেক, সফিজ উদ্দিন ও কফিল উদ্দিনের নামও ঘোষণা করা হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা আহামেদ হোসেন জানান, তফসিল অনুযায়ী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে সব মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। পরবর্তীতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় সমবায় সমিতির বিধিমালা অনুযায়ী সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
আমন্ত্রণ/এজি
রাণীশংকৈলের ধুলঝাড়ী আদর্শগ্রাম বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন
জুন ৩০, ২০২৬
































