কাশী কুমার দাস, দিনাজপুর :
বাংলাদেশে কর্মরত বেসরকারি সংস্থা সমূহের সমন্বয়কারী প্রতিষ্ঠান এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ‘সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদার করণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) দিনাজপুর বালুবাড়ীস্থ মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্রের সভাকক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন এডাব দিনাজপুর জেলা শাখার সভাপতি ও কাম টু ওর্য়াক এর নির্বাহী পরিচালক মো. মতিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন এডাব জেলা কমিটির সদস্য সচিব ও এসইউপিকের নির্বাহী পরিচালক মো. মোজাফ্ফর হোসেন। সেমিনারের ধারণাপত্র পাঠ করেন এডাব রংপুর বিভাগীয় সমন্বয়কারী এসএম আনিছুর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুনির হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম, পিবিআই দিনাজপুরের পুলিশ পরিদর্শক (নি.) প্রদীপ কুমার রায়।
প্রবন্ধের উপরে আলোচনা করেন এমবিএসকের নির্বাহী প্রধান মোসা. সুলতানা রাজিয়া খাতুন, সিটিএস’র নির্বাহী পরিচালক মো. আমিনুল হক, নর্দান ডেভলপমেন্ট অর্গানাইজেশন’র নির্বাহী পরিচালক মো. সামিউল আলম, সিডিসির নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়, বিশিষ্ট সমাজসেবক মুকিদ হায়দার শিপন, উদ্যোগরে নির্বাহী পরিচালক উম্মে নাহার, এমবিএসকের এসআর মরশেদা পারভীন মলি, বিকাশ এর নির্বাহী পরিচালক মো. নুরুল হক ও এসইউপিকের মো. খায়রুল আলম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুনির হোসেন বলেন, এ দেশের আর্থ-সামাজিক উন্ন্য়নে এনজিওদের অবদানের কথা স্বীকার করতেই হবে এবং স্বীকৃতি দিতে হবে। এনজিওরা তাদের কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি পেলে তাদের কাজে গতিশীলতা যেমন বাড়বে তেমনি বাড়াবে তার কাজের ক্ষেত্র এবং অতি অবশ্যইতা জাতীয় উন্নয়নকেই ত্বরান্বিত করবে।
সভাপতির বক্তব্যে মোঃ মতিউর রহমান বলেন এডাব চার যুগের ও বেশি সময় ধরে জাতীয় উন্নয়নে অবদান রাখার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, দারিদ্রবিমোচন ও কৃষি উন্নয়ন সহ জনস্বার্থ সম্পর্কিত নানা বিষয়ে সরকারকে অর্থবহ সহায়তা প্রদানের ক্ষেত্রে ও এডাব ও তার সদস্য সংগঠন সমূহের অবদান সর্বজন বিদিত।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে সরকারি-বেসরকারি সংস্থা সমূহের সহযোগিতা জোরদারকরণ সেমিনার
ডিসেম্বর ২৯, ২০২৫


































