কাশী কুমার দাস, দিনাপুর :
টাঙ্গাইল থেকে পরিচালিত শহীদ ক্যাডেট একাডেমি দিনাজপুর শাখার উদ্যোগে শনিবার (৭ ফেব্রæয়ারি) বার্ষিকক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাসিলাডাঙ্গা কলেজের অধ্যক্ষ শফিউল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মো. রইস উদ্দীন, মো. হযরত আলী ও আফসানা ইমু।
সুবর্ণা মুখার্জীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শহীদ ক্যাডেট একাডেমি দিনাজপুর শাখার পরিচালক মো. সাইদুর রহমান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির পরিচালক মো. নুরুজ্জামান ও পরিচালক আতাউর রহমান।
বক্তারা বলেন, আস্থা বিশ্বাস ও ভালোবাসার মাধ্যমে শহীদ ক্যাডেট স্কুল সুনামের আর সাফল্যের সাথে ৪০ বছর পার করেছে। এখানকার শিক্ষার্থীরা দেশে-বিদেশে গিয়ে নিজেকের এবং পরিবারের নাম উজ্জ্বল করছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা মন ও শরীরকে সুস্থ রাখে এবং মেধার বিকাশ ঘটায়। তাই সন্তানদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি এই শ্লোগানকে সামনে রেখে প্রতি বছর শহীদ ক্যাডেট একাডেমি সদর উপজেলার প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি এবং সংবর্ধনা প্রদান করে আসছে। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ বলে আমরা মনে করি।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে শহীদ ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন
ফেব্রুয়ারি ৮, ২০২৬































