কুরবান আলী, দিনাজপুর :
মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘মাদক বিরোধী দাবা ও ভলিবল প্রতিযোগিতা-২০২৫’ এর সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠান শেষ হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা ক্রীড়া অফিস, দিনাজপুর-এর যৌথ আয়োজনে সোমবার (১৫ ডিসেম্বর) ও মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনাজপুর স্টেশন ক্লাবে দাবা ও দিনাজপুর স্পোর্টস ভিলেজ সংলগ্ন ভলিবল কোর্টে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধনি ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাকিবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএ,) নূর-ই-আলম সিদ্দিকী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রওনকুল ইসলাম ও জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
দাবা প্রতিযোগিতায় চুড়ান্ত খেলায় অনুর্ধ্ব-১৬ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন জাকির আহনাফ কাব্য। রানার্স আপ রাইয়ান রশিদ। দাবা উন্মুক্ত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন আবু হোরায়রা সৌরভ ও রানার্স আপ আরাফাত চৌধুরী।
অপরদিকে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতায় দিনাজপুর সদর উপজেলা দল ২-১ সেটে বোচাগঞ্জ উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে। উল্লেখ্য ভলিবলে চারটি দল ও দাবায় ৬০ জন খেলোয়ার অংশগ্রহণ করে।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে মাদকবিরোধী দাবা ও ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
ডিসেম্বর ১৮, ২০২৫
































