আব্দুর রাজ্জাক, দিনাজপুর:
দিনাজপুরে ভিশন এক্সক্লুসিভ ৪৪৫ তম শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ভিশন এর এক্সিকিউটিভ ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোঃ নুর আলম।আজ মঙ্গলবার (১৩ মে) দুপুরে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকায় এজেড এন্টারপ্রাইজ এর তত্ত্বাবধানে ভিশন এক্সক্লুসিভ ৪৪৫ তম শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এজেড এন্টারপ্রাইজ ও ভিশন এক্সক্লুসিভ দিনাজপুর শাখার সত্ত্বাধিকারী মো. আবুহেনা মোস্তফা কামাল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভিশন এর এজিএম ও হেড অফ মার্কেটিং মোহিত চক্রবর্তী, ভিশন এর এজিএম (সেলস) মো. মুজিবুর রহমান।
দিনাজপুর শাখা ব্রাঞ্চ ম্যানেজার মো. রিফাত হাসান এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ভিশন দিনাজপুরের রিটেলারগন।এরপর অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে কেক ও ফিতা কেটে ভিশন এক্সক্লুসিভ দিনাজপুর শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি ভিশন এর এক্সিকিউটিভ ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. নুর আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে ভিশন এক্সক্লুসিভ ৪৪৫ তম শাখার শুভ উদ্বোধন
মে ১৩, ২০২৫


































