মো. নুর ইসলাম, দিনাজপুর :
দেশের চলমান অরাজকতা ও দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র বন্ধে করণীয় প্রসঙ্গে ৭ নং ওয়ার্ড পৌর বিএনপি’র আয়োজনে শনিবার (২৪ আগস্ট) বিকেল ৫ টায় বালুবাড়ী শহীদ মিনার মোড় তৈয়বা ভিলা মাঠ প্রাঙ্গনে জরুরী সভায় অনুষ্ঠিত হয়েছে।
৮ নং ওয়ার্ড পৌর বিএনপির নিয়োগ সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম পাভেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন বকুল। ৮ নং ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড কাউন্সিলর মো. মতিবুল রহমান বিপ্লবের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ আইন বিষয়ক সম্পাদক মো. রাশেদুল ইসলাম মানিক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৭, ৮ ও ৯ ওয়ার্ডের পৌর কাউন্সিলর শাহীন সুলতানা বিউটি, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, মোহাম্মদ আলী, পৌর বিএনপি’র সহসাংগঠনিক সম্পাদক জাকির হোসেন হীরা, দপ্তর সম্পাদক মো. সাইফুল আলম, ত্রাণ বিষয়ক সম্পাদক মো. নাজিমুল হক লিটন,যুব নেতা নুর আলম হক খোকন, পৌর বিএনপি’র সদস্য মোঃ ইমরান হোসেন, সম্রাট, পৌর কৃষকদলের সভাপতি রাশেদ, সাধারণ সম্পাদক সেলিম, ৬ নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন জন্স, সাধারণ সম্পাদক মো. জালাল , পৌর বিএনপি’র ৮ নং ওয়ার্ড সহ-সভাপতি মো. মোখলেসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি, মো. রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মো. রাজু, কোষাধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম, ত্রাণ বিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলাম রবি প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি


































