এল এইচ আকাশ, দিনাজপুর :
মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি এই প্রতিপাদকে সামনে রেখে উপশহর সমাজ কল্যাণ সমিতির আয়োজনে সমিতির মাঠ প্রাঙ্গনে মাদক ও সহিংসতা নির্মূল প্রসঙ্গে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) বিকাল ৪ ঘটিকায় দিনাজপুর শহরের উপশহর ৫ নং বøকের সমাজ কল্যাণ সমিতির সভাপতি আফতাব আলম বাবুর সভাপতিত্বে মাদক ও সহিংসতা নির্মূলের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আবু তৈয়ব আলী দুলাল।
আলোচনা সভায় তিনি বলেন এখানে সবারই উন্মুক্ত আলোচনা শুনলাম শুনে মনে হল আমরা সবাই মাদক ও সহিংসতার বিপক্ষে। সমাজ কল্যাণ সমিতির এই উদ্যোগ মহতি উদ্যোগ, আমি ভালো কাজের সঙ্গে থাকতে চাই, আপনাদের সঙ্গে আগেও ছিলাম এখনো আছি আগামীতেও থাকবো, আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি আমার ৯ নং ওয়ার্ড কে যেন মাদক নির্মূল ওয়ার্ড গড়তে পারি । এ সময় আরো বক্তব্য রাখেন মহিলা কাউন্সিলর ও দিনাজপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি, দবিরুল ইসলাম সরকার, সাইফুল রাজ চৌধুরী, রশিদুল আলম শাহীন,হাসিনুল কবির, বিএনপি’র কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য নুর আলম হক খোকন, পারভেজ আহমেদ, সমাজ কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি সারোয়ার ইসলাম, ৯ ন ং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আইয়ুব আলী, জুয়েল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিন, উন্মুক্ত আলোচনা সভার মনমুগ্ধকর উপস্থাপনা ও বক্তব্য রাখেন সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রতন, যুগ্ম সাধারণ সম্পাদক মারজান আলী, রুকুনুজ্জামান রনি প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি


































