আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুর সদর উপজেলা বিআরডিবি’র হলরুমে পল্লীশ্রীর আয়োজনে প্রোমোটিং অপরচুনিটি ফর উইমেন ইম্পাওয়ারমেন্ট প্রজেক্টের আওতায় এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড-জার্মানি’র সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সিবিও নারী সদস্যদের মাঝে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিনামূল্যে উন্নত মানের স্মার্ট ফোন বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মামুন চৌধুরী ও উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার। এতে স্বাগত বক্তব্য রাখেন পল্লীশ্রী’র প্রোগ্রাম ম্যানেজার মো. সেলিম রেজা।
অনুষ্ঠানে ১১টি ইউনিয়নের ১১ জন সিবিও নারী সদস্যদের মাঝে বিনামূল্যে স্মার্ট মোবাইল ফোন বিতরণ করতে গিয়ে প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান বলেন, আধুনিক প্রযুক্তির যুগে নারীদের সব বিষয়ে স্মার্ট হতে হবে। আর এর জন্য স্মার্ট ফোন প্রয়োজন এতে নারীরা সরকারের প্রাপ্ত সুযোগ সুবিধা সমন্ধে অনলাইনে জানতে পারবে। এতে নারীদের যেমন ক্ষমতায়ন বৃদ্ধি হবে তেমনই নারীর প্রকৃত ক্ষমতায়ন বৃদ্ধি পাবে। তাদের মাধ্যমে গ্রামের অন্যান্য সদস্যরাও স্মাট হবে। এছাড়া জাতীয় বিশেষ দিবসগুলো সমন্ধে তাদেরকে ম্যাসেজের মাধ্যমে অবহিত করা সম্ভব হবে। তাই স্মার্ট বাংলাদেশে নারীদেরও স্মার্ট করতে স্মার্টফোন যথেষ্ট অবদান রাখবে। মুক্ত আলোচনায় অংশ নেয় সিবিও সভা প্রধান রেহেনা বেগম, জেসমিন নাহার, সারমিন আক্তার ও খাদেজা বেগম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন পল্লীশ্রী’র প্রোগ্রাম অফিসার সাহেজাদি শিরিন।
দিনাজপুরে নারী সদস্যদের মাঝে স্মার্ট ফোন বিতরণ
ফেব্রুয়ারি ২১, ২০২৪
































