মো. ইউসুফ আলী, দিনাজপুর :
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-ডিইএব এর কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী ইবনে ফজল সাইফুজ্জামান ও মহাসচিব প্রকৌশলী কাজী শাখাওয়াত হোসেন স্বাক্ষরিত ২৮ এপ্রিল ২০২৫ ইং এর এক পত্রে ডিইএব দিনাজপুর জেলা শাখার প্রকৌশলী মো. মঞ্জুর মুর্শেদ সুমন ও সদস্য সচিব প্রকৌশলী মামুনুর রশীদকে সদস্য সচিব করে ২৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক প্রকৌ. মো. মোস্তফা কামাল মিলন, যুগ্ম আহবায়ক প্রকৌ. মো. মিজানুর রহমান মিজু, প্রকৌঃ মোঃ হাবিবুর রহমান, প্রকৌ. আবু তাহের মো. মুরাদ, প্রকৌঃ মোসেদুর রহমান, প্রকৌ. মো. রফিকুল ইসলাম, প্রকৌ. মো. শাহিনুর রহমান, প্রকৌঃ মোঃ মাজাহারুল ইসলাম, প্রকৌঃ মোঃ হারুন-উর-রশিদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব প্রকৌ. মো. আনোয়ারুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব প্রকৌ. মো. মোস্তফা কামাল, প্রকৌ. মো. আব্দুস সালাম, প্রকৌ. মো. কুরবান আলী, প্রকৌ. মো. আনিসুজ্জামান, প্রকৌ. শাখির আহম্মেদ, প্রকৌ. মো. নায়িব আনোয়ার, সদস্য (সাংগঠনিক) প্রকৌ. মো. মাজেদুর রহমান, সদস্য প্রকৌ. মো. সারোয়ার হোসেন, প্রকৌ. সাহজাহান সিরাজ, প্রকৌ. মো. শাকিল আহম্মেদ, প্রকৌ. মো. এস এম শামসাদ হোসেন ও প্রকৌ. মো. সাবার আল সানি।
অপরদিকে বিএনপি অনুমোদিত পেশাজীবি সংগঠন ডিইএব, দিনাজপুর জেলা শাখা’র ২৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে প্রকৌশলী মো. মঞ্জুর মুরশেদ সুমনকে আহবায়ক ও প্রকৌশলী মো. মামুনুর রশিদকে সদস্যসচিব নির্বাচিত করায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল সিনিয়র নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানিয়েছেন সেইসাথে বৈষম্যমুক্ত ও মানবিক বাংলাদেশ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) দিনাজপুর জেলা শাখা যেন ভুমিকা রাখতে পারে সেক্ষেত্রে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর আহবায়ক কমিটিতে প্রকৌ. সুমন আহবায়ক ও প্রকৌ. মামুনুর সদস্য সচিব নির্বাচিত
মে ১, ২০২৫
































