মো. ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষে আজ শনিবার (১ নভেম্বর) জেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে র্যালী ও আলোচনা সভায় সদরের উত্তর ফরিদপুরস্থ ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন উত্তর ফরিদপুরস্থ ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর চেয়ারম্যান মো. আহসান হাবিব, ম্যানেজার মো. গোলাম কিবরিয়াসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে জেলা পর্যায়ে বিশেষ ও অন্যান্য সমবায় ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ও বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে জাতীয় সমবায় দিবসে ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর অংশগ্রহণ
নভেম্বর ১, ২০২৫


































