গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন বুলবুল ইসলাম। আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুরে তিনি গোবিন্দগঞ্জ থানায় যোগদান করেন।
বুলবুল ইসলাম এর আগে এই থানায় অফিসার ইনচার্জ (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ গাইবান্ধা ডিবি পুলিশের ওসি হিসেবে কর্মরত ছিলেন। তার পৈত্রিক নিবাস নিলফামারী জেলার ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামে। এদিকে, গোবিন্দগঞ্জ থানার নব্য যোগদানকৃত অফিসার ইনচার্জ বুলবুল ইসলামকে গোবিন্দগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জ থানার ওসি হিসেবে যোগদান করলেন বুলবুল ইসলাম
অক্টোবর ২৩, ২০২৪
































