মো. নুর ইসলাম, দিনাজপুর :
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যা ৭ টায় জেলা জামায়াত কার্যালয়ে যুব বিভাগের যুবকদের নিয়ে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. সিরাজুস সালেহীন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ মো. আনিসুর রহমান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী শহর শাখার সহকারী সেক্রেটারি মো. আব্দুর রাজ্জাক, যুব বিভাগের চিরিরবন্দর উপজেলা সেক্রেটারি মোঃ মুক্তার হোসেন, পৌরসভার ১ নং ওয়ার্ডের আমীর মাওলানা মো. মাহাবুবুর রহমান, জামায়াত নেতা মো. খাদিমুল ইসলাম প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে জাতীয় যুব দিবসে জামায়াতে ইসলামীর আলোচনা সভা
নভেম্বর ২, ২০২৪

































