কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র এবং সুপরিচিত অভিজাত মার্কেট গুলশান মার্কেট ব্যবসায়ী কমিটি সকল সদস্যদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গুলশান মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সাধার সম্পাদক মামুনুর রশিদ।
তিনি বলেন, গুলশান মার্কেট ব্যবসায়ী কমিটি বর্তমানে মার্কেটের সার্বিক কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনা করে আসছে। হঠাৎ কপিতয় সদস্য এবং কিছু বহিরাগত সদস্য এবং অব্যবসায়ীদের সঙ্গে নিয়ে গত ২৫ মার্চ সমবায় অফিসের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তার মাধ্যমে রাতের অন্ধকারে মার্কেটের কাউকে না জানিয়ে গুলশান মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতির নামে একটি সংগঠনের ভ‚য়া রেজিস্ট্রেশন নেয়। যা মার্কেটের কোন মালিক বা দোকানদার ভাই জানে না। তিনি আরও বলেন, ২০ জন সদস্যের যে কমিটি হয়েছে তার মধ্যে দুই জন বর্তমান মৃত্যু সদস্য ও ৭ জন ব্যক্তি মার্কেটের কোন ব্যবসার সাথে জড়িত নন, বাকিটা মালিক ও দোকান কর্মচারীরা কিভাবে কমিটিতে থাকতে পারে ? অবিলম্বে সমবায় বিভাগ উক্ত ভ‚য়া গুলশান মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ বিলুপ্ত ঘোষণা না করলে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করব।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে গুলশান মার্কেট ব্যবসায়ী সমিতির জরুরী সভা অনুষ্ঠিত
এপ্রিল ১২, ২০২৫


































