দিনাজপুর প্রতিবেদক :
দিনাজপুরের বিশিষ্ট সাংবাদিক লেখক ও গবেষক আজহারুল আজাদ জুয়েল রচিত ‘ইতিহাস ঐতিহ্যে পাটুয়াপাড়া’ এবং ‘আবুল কালাম আজাদ যুদ্ধাহত এক বীর মুক্তিযোদ্ধা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শনিবার ১৫ ফেব্রæয়ারি বিকালে দিনাজপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে জাঁকজমকপুর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর প্রেসক্লাব এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু। দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক মো. শফিকুল আলম প্রধান অতিথি, কবি, গবেষক, কল্যাণকর্মী, সুইড বাংলাদেশ এর মেন্টর জওয়াহেরুল ইসলাম মামুন সম্মনিত অতিথি এবং অনন্ত প্রকাশনীর উপদেশক রফিকুল আলম খন্দকার বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিদের সাথে বইটির মোড়ক উন্মোচন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দৈনিক উত্তর বাংলা সম্পাদক মো. মতিউর রহমান, নির্বাহি সম্পাদক জিনাত রহমান, বীর মুক্তিযোদ্ধা ইফতেখার আলম, নাট্যকার ও নির্দেশক তারিকুজ্জামান তারেক, জেলা উদীচীর সভাপতি প্রফেসর জলিল আহমেদ, দিনাজপুর নাট্য সমিতির সহসভাপতি মো. শহিদুল ইসলাম শহিদুল্লাহ, ড্রইং স্কুল দিনাজপুর এর পরিচালক নাজমুস সাকেব রানা, দিনাজপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি ডা. শেখ আব্দুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. তসলিমউদ্দীন, সাংস্কৃতিক কর্মী রবিউল আওয়াল খোকা, বাংলা স্কুল স্টুডেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, বিজয় টিভি’র জেলা প্রতিনিধি মোফাচ্ছিলুল মাজেদ, দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপন্যাসিক লায়লা চৌধুরী, কবি পুস্পিতা রায়, আবু শাহনেওয়াজ হোসেন দুলু, বিভাগীয় লেখক পরিষদ দিনাজপুর এর সভাপতি ওয়াসিম আহমেদ শান্ত, দিনাজপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সাহিত্য ও পাঠাগার সম্পাদক আকরাম আলী খান বাবলা, নতুন প্রজন্ম সাহিত্য সংসদের সাধারন সম্পাদক মামুনুর রহমান জুয়েল, অম্বিকার সাধারণ সম্পাদক মিজানুর রহমান ডোফুরা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বকতব্য রাখতে গিয়ে প্রধান অতিথি প্রফেসর শফিকুল আলম পাটুয়াপাড়া নিয়ে গ্রন্থ রচনার জন্য লেখককে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রত্যেক ব্যক্তিরই উচিত তার শেকড়ের কথা মনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করা।
সম্মানিত অতিথি জওয়াহেরুল ইসলাম মামুন বলেন, আজকাল বই পাঠক কম। তারপরেও বই থাকবে। বইয়ের মাধ্যমেই ইতিহাস-ঐতিহ্য ধরে রাখা সম্ভব।
সভাপতির বক্তব্যে স্বরুপ বকসী বাচ্চু বলেন, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় দিনাজপুরের ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্য রক্ষায় দিনাজপুর প্রেসক্লাব সক্রিয় রয়েছে। সাহিত্য চর্চার সাথে জড়িতরা যদি বসার জায়গা না পান তাহলে প্রেসক্লাবে বসার ব্যবসথা করা হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।
আলোচনা করেন দৈনিক উত্তর বাংলা সম্পাদক মো. মতিউর রহমান, নির্বাহি সম্পাদক জিনাত রহমান, বীর মুক্তিযোদ্ধা ইফতেখার আলম, সরকারি মহিলা কলেজ এর সহযোগি অধ্যাপক নূরে আলম সিদ্দিকী, ড্রইং স্কুল এর পরিচালক নাজমুস সাকেব রানা প্রমুখ। উত্তর বাংলা সম্পাদক মতিউর রহমান তাঁর বক্তব্যে আশা প্রকাশ করেন যে, বই দুটো আঞ্চলিক ইতিহাসের গৌরব হবে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরাণ থেকে তেলাওয়াত করেন বিশিষ্ট সাংবাদিক ও বাসস প্রতিনিধি রোস্তম আলী মন্ডল। পবিত্র গীতা পাঠ করেন সাংস্কৃতিক কর্মী সনৎ চক্রবর্তী লিটু। বই দুটোর লেখক আজহারুল আজাদ জুয়েলের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন কবি অদিতি রায়।
অনুষ্ঠানে ভাষা আন্দোলন হতে শুরু করে সাম্প্রতিক জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে লেখককে প্রেসক্লাবের পক্ষ হতে স্মারক সম্মাননা জানানো হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাবিনা ইয়াসমিন ইতি। শেষে প্রশান্ত কুমার রায়ের নেতৃত্বে সঙ্গীত শিল্পী কল্যান পরিষদের শিল্পীগণ সঙ্গীত পরিবেশন করেন।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে ইতিহাস ঐতিহ্যে পাটুয়াপাড়া ও আবুল কালাম আজাদ যুদ্ধাহত এক বীর মুক্তিযোদ্ধা গ্রন্থের মোড়ক উন্মোচন
ফেব্রুয়ারি ২০, ২০২৫
































