মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সদর উপজেলা পরিষদ সভাকক্ষে King Salman Humanitarian Aid and Relif Center কর্তৃক উপহার হিসেবে প্রেরিত সৌদি খেজুর সদর উপজেলার আলামিয়া মাদরাসা ও এতিমখানা, গোলাপবাগ এতিমখানা ও মাদ্রাসাসহ মোট ৭২টি এতিমখানা ও মাদ্রাসার কর্তৃপক্ষের মাঝে ১৯২ কেজি খেজুর বিতরণ করা হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার কর্তৃপক্ষের হাতে খেজুরের প্যাকেট তুলে দেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে সদর উপজেলার ৭২টি মাদ্রাসা ও এতিমখানার মাঝে সৌদি খেজুর বিতরণ
মার্চ ১২, ২০২৬


































