আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর :
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (রব) দিনাজপুর জেলা শাখার সাবেক সভাপতি এবং সেন্টার ফর হেরিটেজি স্টাডিজ- সেনহার্স্ট এর প্রতিষ্ঠাতা সভাপতি ও ট্রাস্টি আলহাজ্ব অ্যাডভোকেট মো. আব্দুল হাই এর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সেনহার্স্ট এর উদ্যোগে কেরাত প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, মরহুমের ছোট গুড়গোলাস্থ কবর জিয়ারত এবং আত্নার মাগফিরাত কামনা সহ দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহন করা হয়।
কেরাত প্রতিযোগিতাটি দিনাজপুরের মির্জাপুরে সেনহার্স্ট এর নিজস্ব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসা ও বিদ্যালয়ের ৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনহার্স্ট এর সভাপতি ও প্রতিষ্ঠাতা ট্রাস্টি জুলেখা উসমানী হাই।
দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামলিপি শ্যামা, অ্যাডভোকেট মো. জুলফিকার হোসেন, ডা. সোনিয়া হাই, হাফেজ মাওলানা মো. সাইফুল ইসলাম, মাওলানা মো. আব্দুল জলিল, শেখ জহিরুল ইসলামসহ আরো অনেকে।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে অ্যাডভোকেট আব্দুল হাইয়ের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত
নভেম্বর ৯, ২০২৪


































