রফিক প্লাবন, দিনাজপুর।–
তারুণ্যে উৎসব-২০২৫ উদযাপনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনাজপুরে অনুর্ধ্ব-১৭ বালক-বালিকাদের ‘জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’ এর চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয় দিনাজপুর পৌরসভার বালক এবং বালিকা দল।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে চুড়ান্ত খেলা দু’টির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
এসময় তারুন্যের শুভেচ্ছা জানিয়ে জেলা প্রশাসক বলেন, খেলাধুলা সুস্থ্য জাতি গঠনে বিরাট ভুমিকা পালন করে থাকে। আমরা চেষ্টা করবো এ জেলার সকল মাঠে গ্রামীন এবং রাষ্ট্রীয় পর্যায়ের খেলাধুলা সারা বছর ব্যাপী চালু রাখার জন্য। এ জন্য সকল ক্রীড়া সংগঠক ও শিক্ষার্থীদের অংশগ্রহনের আহবান জানান তিনি।
চুড়ান্ত খেলায় বালকদের মধ্যে হলুদ রঙের জার্সি পড়ে দিনাজপুর পৌরসভা বনাম আকাশি রঙের জার্সি পড়ে বীরগঞ্জ উপজেলা প্রতিদ্ব›িদ্বতা করেন। খেলাটি নির্ধারিত সময়ে গোল শূন্য অবস্থায় শেষ হয়। পরে টাই-ব্রেকারে ৩-১ গোলে চ্যাম্পিয়ন হয় দিনাজপুর পৌরসভা দল।
বালিকাদের মধ্যে হলুদ রঙের জার্সি পড়ে দিনাজপুর পৌরসভা বনাম লাল রঙের জার্সি পড়ে ফুলবাড়ী উপজেলা প্রতিদ্ব›িদ্বতা করেন। খেলায় ২-০ গোলে চ্যাম্পিয়ন হয় দিনাজপুর পৌরসভা দল।
খেলায় টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয় বালকদের মধ্যে দিনাজপুর পৌরসভার কিপার রিফাত, বালিকাদের মধ্যে ফুলবাড়ী উপজেলার কিপার মাসুমা। সেরা গোলদাতা হয় বালকদের মধ্যে বীরগঞ্জ উপজেলার মাইকেল সরেন, বালিকাদের মধ্যে দিনাজপুর পৌরসভার খাদিজাতুল কুবরা। ম্যাচ সেরা হয় বালকদের মধ্যে পৌরসভা দলের অমিত, বালিকাদের মধ্যে পৌরসভা দলের কৌশিলা।
ম্যাচ কমিশনার ওবায়দুর রহমান ও ফয়জার রহমানের নেতৃত্বে বালকদের খেলাটি পরিচালনা করেন রেফারি মতিউর রহমান, সুজিত রায় এবং বিপ্লব তপ্ন। বালিকাদের খেলাটি পরিচালনা করেন সোহেল রানা, মাজেদুর রহমান এবং আপেল। চতুর্থ রেফারি ছিলেন বেলাল হোসেন।
খেলা শেষে সন্ধ্যায় সমাপনি অনুষ্ঠানে চ্যাম্পিয়ন, রানার্সআপ দল ও সেরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার দিনাজপুরের উপ পরিচালক ও পৌরসভার প্রশাসক রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর এ আলম, জেলা ক্রীড়া অফিসার মো. আকরাম হোসাইন, জেলা গ্রন্থাগারের সহকারী পরিচালক কে এম মেহেদী হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেসফাত আরেফিন শাকিল প্রমুখ।
চুড়ান্ত খেলার উদ্বোধন এবং সমাপনি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জেলা শাখার আমির অধ্যক্ষ আনিসুর রহমান, দিনাজপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, জাতীয় নাগরিক কমিটি দিনাজপুরের প্রতিনিধি ডা. তরিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রভাষক হারুন উর রশিদ।
জেলা ক্রীড়া অফিসার মো. আকরাম হোসাইন জানান, প্রতিভাবান খেলোয়াড় তৈরির জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে বালক এবং বালিকাদের ১৪টি করে মোট ২৮টি দল অংশ নেয়। দলগুলো হচ্ছে- পার্বতীপুর, চিরিরবন্দর, দিনাজপুর সদর, বিরল, কাহারোল, বিরামপুর, বোচাগঞ্জ, বীরগঞ্জ, ফুলবাড়ী, ঘোড়াঘাট, খানসামা, হাকিমপুর, নবাবগঞ্জ এবং দিনাজপুর পৌরসভা। খেলায় ধারাভাষ্য দেন এস এম রফিক।
আমন্ত্রণ/এসিজি


































