বগুড়া ব্যুরো:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ক্যান্সার আক্রান্ত রোগী জমেলা বেওয়ার পাশে দাড়িয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান।
বৃহস্পতিবার রাতে বগুড়া শহরের ঠনঠনিয়া ইমপালস হসপিটালে ক্যান্সারে আক্রান্ত রোগী জমেলা চিকিৎসায় নগদ অর্থ প্রদান ও সকল দায়িত্ব নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক এই ছাত্রনেতা।
ক্যান্সার আক্রান্ত রোগী জমেলা বেওয়া (৩০) বগুড়া গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের ভাঙ্গারী পাড়া গ্রামে।এ সময় জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান বলেন, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার বাতিঘর তারেক রহমান। তার জন্মদিনে আমরা ভিন্নভাবে পালন করছি। আমরা জানতে পারি অর্থের অভাবে ক্যান্সারের রোগী জমেলা বেওয়ার চিকিৎসা বন্ধের পথে। খবর পাওয়ার পর আমরা তার চিকিৎসার দায়িত্ব নিয়েছি। তার চিকিৎসার সকল ব্যয় আমরা বহন করব। জমেলা বেওয়াকে সুস্থ করে আমরা তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে চাই। তাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেয়ার প্রত্যয়ে কাজ করছি।
এসময় উপস্থিত ছিলেন, নাসিরুদ্দীন মামুন, জেলা ছাত্রদলের সহ সভাপতি মাহমদুল হক, রিবন হাসান রুমন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ শেখ, এবিএস খাইরুল ইসলাম, সাবেক বৃত্তি ও ছাত্রকল্যাণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
এদিকে তারেক রহমানের জন্মদিনে শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রায় ১৫ হাজার মুসল্লী।
আজ শুক্রবার (২১ নভেম্বর) বাদ জুম্মা ঐতিহাসিক মহাস্থানগড় মাজার জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে অংশ নেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।
অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান এবং জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করা হয়।
আমন্ত্রণ/এসিজি


































