মো. হায়দার আলী, পঞ্চগড় প্রতিবেদক :
তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা পেলেন পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আমিনুল হক তারেক। সারাদেশে তামাক নিয়ন্ত্রণে প্রশংসনীয় অবদান রাখায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা দেয়ার উদ্যোগ নেয়। দেশের একটি করে ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলাকে নির্বাচিত করা হয় এই সম্মাননার জন্য।
গত শনিবার (৩১ মে) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবসে শ্রেষ্ঠ মোবাইল কোর্ট পরিচালনাকারী কর্মকর্তা ক্যাটাগরিতে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা তুলে দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। জেলা টাস্কফোর্স ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মোবাইল কোর্ট পরিচালনাকারী কর্মকর্তা ক্যাটাগরিতে সম্মাননা পান পঞ্চগড়ের এনডিসি আমিনুল হক তারেক। পঞ্চগড়ে যোগদানের পর থেকেই মোবাইল কোর্ট পরিচালনাসহ দক্ষতার সাথে প্রশাসনিক কাজ করে আসছেন তরুণ এই কর্মকর্তা।
পঞ্চগড়ের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক বলেন, যে কোন অর্জন কাজের আগ্রহ বাড়িয়ে দেয়। আমি খুবই আনন্দিত। এই সম্মাননা আমাকে আরও উৎসাহিত করবে। জেলা প্রশাসকসহ সকলের সহযাগিতা ছিল বলেই আমরা ভালো করেছি। আশা করছি সকলের এই সহযোগিতা ও ভালো বাসায় আমরা আরও অনেক ভালো কাজের সাক্ষী হবো।
আমন্ত্রণ/এসিজি
তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা পেলেন পঞ্চগড়ের এনডিসি আমিনুল হক তারেক
জুন ১, ২০২৫


































