মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
ঢাকা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর অডিটরিয়ামে ঢাকাস্থ দিনাজপুর জেলা সমিতির ২০২৬-২০২৮ মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (৬ জুলাই) আয়োজিত সভায় রাজউক চেয়ারম্যান দিনাজপুরের কৃতিসন্তান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম রিজু সভাপতিত্ব করেন। সকল সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৮ মেয়াদী কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঢাকাস্থ দিনাজপুর জেলা সমিতির ২০২৬-২০২৮ মেয়াদী কার্যনির্বাহী কমিটির সভাপতি প্রকৌঃ মোঃ রিয়াজুল ইসলাম রিজু (চেয়ারম্যান, রাজউক), সহ-সভাপতি প্রফেসর মো. কামরুল হাসান, প্রকৌঃ মঞ্জুর আলী, হারুন উর রশিদ রাজা, মুহাম্মদ তমিজ উদ্দিন, জিয়াউর রহমান খান লিটন, মো. আসাদুজ্জামান রুবেল, মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক শাহ্ মো. আশফাকুর রহমান আশফাক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, সহ সম্পাদক মো. মমিনুল ইসলাম সংগ্রাম, মো. আবু বকর সিদ্দিক, অর্থ সম্পাদক মো. মোখলেসুর রহমান বাবু (প্রপার্টিজ ব্যবসায়ী), সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির চিস্তি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আমিনুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক ইমরান হোসেন মিলন (আবাসন ব্যবসায়ী), শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নিয়াজ মাওলা সুমন, ছাত্র বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট গোলাম মুক্তাদির বিন সহরাব, সমাজকল্যাণ সম্পাদক আবু তারেক জিয়া চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক মাহফুজা পারভীন, নির্বাহী সদস্য অধ্যাপক ডা. মো. আমজাদ হোসেন, হাফিজুর রহমান সরকার, মুক্তিযোদ্ধা এ্যাড. আ. মজিদ, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, এ্যাড. এনামুল হক শাহ, হামিদুল হক চৌধুরী, রাজিউর চৌধুরী লিটন, পারভেজ সাজ্জাদ, ড. হারুনূর রশীদ, মাহবুবার রহমান, হুমায়ুন কবির মুকুল, বেলায়েত হোসেন, ওবায়েদুর রহমান, মো. রশিদুল ইসলাম জুয়েল, ইকবাল হোসেন, মো. স্বাধীন সরকার ও মো. আরিফুল ইসলাম।
আমন্ত্রণ/এজি
ঢাকাস্থ দিনাজপুর জেলা সমিতি ৩৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদন
জুলাই ৬, ২০২৬
































