মনির শাহ, বদরগঞ্জ (রংপুর) :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে দলীয় মনোনীত এমপি প্রার্থী মজলুম জননেতা এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, আগামীকাল ঐতিহাসিক গণঅভ্যুত্থান এর স্পিডকে ধারণ করে যে জুলাই সনদ স্বাক্ষরিত হতে যাচ্ছে তার আইনগত ভিত্তির জন্য আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোটের ব্যবস্থা করতে হবে। গতকাল তার নির্বাচনী এলাকা বদরগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের দলুয়া গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিষ্ণুপুর ইউনিয়ন শাখা আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন বাংলাদেশে সম্পদের অভাব নেই অভাব শুধু সৎ ও যোগ্য নেতৃত্বের।বিগত ৫৪ বছর দেশে সৎ ও যোগ্য নেতৃত্ব না থাকায় বাংলাদেশ থেকে ২৭ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে যা আমাদের দেশের তিনটি বাজেটের সমপরিমাণ । আগামী নির্বাচনে বাংলাদেশের ভোটাররা যদি বাংলাদেশ জামায়াত ইসলামীকে ক্ষমতায় নিয়ে আসে তাহলে সবার আগে সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশ থেকে দুর্নীতি মূলোৎপাটন করা হবে। আমরা দুর্নীতি করব না কাউকে দুর্নীতি করতেও দেব না ।
এটি এম আজহার আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পালাবদলের জন্য হয়নি । অতীতের শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য আবু সাঈদ, মুগ্ধ রা প্রাণ দিয়েছে ।আগামী নির্বাচনের মাধ্যমে তাদের সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের সহযোগিতায় যদি সরকার গঠন করতে পারে তাহলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের মাধ্যমে সৎ দক্ষ আল্লাহ ভীরু শিক্ষিত নাগরিক তৈরির মাধ্যমে দেশ থেকে বেকার সমস্যার সমাধান করা হবে ইনশাল্লাহ।
তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে বলেন আমি আপনাদের দোয়ায় ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসেছি আপনারা আমার জন্য দোয়া করেছেন অনেক মা-বোন আমার মুক্তির জন্য রোজা রেখে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন এজন্য আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। আপনার আমার জন্য দোয়া করবেন আমি যেন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে যেতে পারি ।
তিনি আরও বলেন, আওয়ামী শাসনামলে মানুষ গড়ার কারিগর শিক্ষকরা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনের মাধ্যমে সরকার করতে পারলে শিক্ষক সমাজের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। আওয়ামী শাসনামলে মানুষ গড়ার কারিগর শিক্ষকরা নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল।
ইউনিয়ন আমির কাজী আব্দুল মাবুদ এর সভাপতিত্বে উক্ত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত আমির শাহ মুহাম্মদ রুস্তম, সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম সহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি
জুলাই সনদের আইনগত ভিত্তির জন্য জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবেঃ রংপুরে এটিএম আজহারুল ইসলাম
অক্টোবর ১৮, ২০২৫
































