আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় জিআইএস প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ ও অগ্রাধিকারভিত্তিক সড়ক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
আজ সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে এবং উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেনের সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বেটস-এর জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী শিমুল কুমার কুন্ডু।
কর্মশালায় বক্তব্য রাখেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন, নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনিতা নাছরিন, চিকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল, গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুল হক বাচ্চু এবং মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
কর্মশালায় জিআইএস প্রযুক্তি ব্যবহার করে গ্রামীণ সড়কের তথ্যভিত্তিক পরিকল্পনা, কোর রোড নেটওয়ার্ক চিহ্নিতকরণ এবং প্রয়োজন অনুযায়ী সড়ক উন্নয়নের অগ্রাধিকার নির্ধারণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, টেকসই ও যুগোপযোগী গ্রামীণ সড়ক অবকাঠামো নির্মাণে কোর রোড নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এতে উপজেলার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও আধুনিক হবে। পাশাপাশি কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ন্ডে ও ইতিবাচক প্রভাব পড়বে।
কর্মশালায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
জিআইএস প্রযুক্তিতে গ্রামীণ সড়ক উন্নয়নে ধুনটে দিনব্যাপী কর্মশালা
মে ১৮, ২০২৬


































