আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট পৌর এলাকায় গুরুত্বপূর্ণ একটি সড়কের আরসিসি ঢালাই নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের দক্ষিণ অফিসারপাড়ায় এ নির্মাণকাজের উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।
এ সময় উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার উপসহকারী প্রকৌশলী সাজেদী হক, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, পৌরসভার কার্যসহকারী মাহমুদুল ইসলাম টুকু এবং ঠিকাদার নজরুল ইসলাম।
পৌর শহরের সিএনজি স্ট্যান্ড থেকে বাইপাস সড়ক পর্যন্ত দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করেন। জনসাধারণের যাতায়াত সহজ ও নিরাপদ করতে সড়কটিতে এবার স্থায়ীভাবে আরসিসি ঢালাই করা হচ্ছে।
প্রকল্পের আওতায় ৮১৫ মিটার দীর্ঘ ও ৩ মিটার প্রস্থের আরসিসি সড়ক নির্মাণ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
স্থানীয়রা জানান, সড়কটি নির্মাণ হলে এলাকার যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি কমবে।
আমন্ত্রণ/এজি
ধুনটে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন
সেপ্টেম্বর ৮, ২০২৬
































