মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের চিরিরবন্দরে তছলিম উদ্দিন নামে (৫৭) এক মাদকসেবিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।
থানা থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, আজ বৃহষ্পতিবার (১২ মার্চ) বিকেল ৫ টায় থানার এস আই আশরাফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের পশ্চিম সাঁইতাড়া মন্দির পাড়ায় অভিযান চালিয়ে তছলিম উদ্দিন (৫৭) নামে এক মাদকসেবিকে ৩ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ আটক করে।
সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জকে সাথে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেহা তুজ জোহরা, ওই মাদকসেবির স্বীকারোক্তি মোতাবেক তাকে ১ মাসের করে বিনাশ্রম সাজা ও ৫০০ টাকা অর্থদন্ড করেন।
থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী বলেন, আটককৃত তছলিম উদ্দিনকে কারাগারে সোপর্দ করা হয়েছে।
আমন্ত্রণ/এজি
চিরিরবন্দরে মাদকসেবির কারাদন্ড
মার্চ ১২, ২০২৬


































