মোরশেদ মানিক, বিরামপুর (দিনাজপুর) :
ল্যাম্ব, সিএইচডিপি, কমিউনিটি সেফটি শিল্ড (সিএস টু) প্রকল্পের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় দিনাজপুরের বিরামপুর উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বিরামপুর উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি তাহ্মিনা সুলতানা নীলার সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজিয়া নওরীন, উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সেক্রেটারি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল আউয়াল, ওসি (তদন্ত) আতাউর রহমান, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার পারভেজ, বিরামপুর প্রেসক্লাব কলেজ বাজারের সভাপতি মোরশেদ মানিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাংবাদিক মাহমুদুল হক মানিক, বিরামপুর পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক আরমান আলী, কলেজিয়েট হাই স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার তাহ্মিনা সুলতানা নীলা বলেন, উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা প্রতি মাসে নিয়মিত করা হবে এবং প্রতিটি ইউনিয়ন পর্যায়েও ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে, সরকারিভাবে ও এনজিওদের সম্বন্বয়ে সচেতনতা বৃদ্ধিতে মানব পাচার প্রতিরোধে করা সম্ভব হবে।
প্রকল্পটির প্রকল্প ব্যবস্থাপক বিলাশ পৌল তিগ্যা, টেকনিক্যাল কো-অর্ডিনেটর নিরঞ্জন বর্মন এবং টেকনিক্যাল অফিসার রতন দাস উপস্থিত ছিলেন।
সভায় বিরামপুর উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন।
সভায় কমিউনিটি সেফটি শিল্ড (সিএস টু) প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেট নিরঞ্জন বর্মন বর্তমান বাংলাদেশ এবং বিশ্বে মানব পাচার পরিস্থিতি এবং প্রকল্পের মানব পাচার বিষয়ে কার্যক্রম মাল্টি মিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন।
তিনি বলেন, যে বর্তমান বিশ্বে মানব পাচার অপরাধ জগতে দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের মানব পাচার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং প্রতি বছর বাংলাদেশ থেকে উন্নত জীবনের প্রায় ৬২০০ জন মানব পাচারের শিকার হচ্ছে এবং এই সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মানব পাচার প্রতিরোধে কমিউনিটিতে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সঠিক উপায়ে নিবন্ধন করে বিদেশে কাজে যাওয়ার জন্য সরকারি ও বিভিন্ন এনজিও সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহন করা খুবই গুরুত্বপূর্ণ।
আমন্ত্রণ/এজি


































