মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের চিরিরবন্দরের পল্লীতে বিষ প্রয়োগে মাছ নিধনের ফলে থানায় পুকুর মালিক অভিযোগ দায়ের করেছে।এ ঘটনাটি গত বুধবার (১১ মার্চ) দিবাগত রাতে উপজেলার ১০নং পুনটি ইউনিয়নের উত্তর পাটুল গ্রামে ঘটেছে।
ক্ষতিগ্রস্ত পুকুর মালিক রিয়াজুলের ছেলে রবিউল ইসলাম জানান, বাড়ির পাশে পুকুরে কে বা কাহারা বুধবার (১১ মার্চ) দিবাগত রাতের কোনো এক সময় পুকুরে বিষ প্রয়োগ করে। এতে আনুমানিক ২ লক্ষাধিক টাকার মাছ মারা গেছে।
থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, সংবাদ পেয়ে অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্থ পুকুর মালিক মামলা করতে চাইলে, দ্রুত তদন্তপুর্বক আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।
আমন্ত্রণ/এজি
চিরিরবন্দরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
মার্চ ১২, ২০২৬


































