মোরশেদ উল আলম, চিরিরবন্দর আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
উপজেলা নির্বাহী অফিসার একেএম শরীফুল হকের সভাপতিত্বে এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার সুমন কন্ডু। শেষে একটি র্যালী করে উপজেলা পরিষদ চত্ত¡র পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় সকল সরকারি দপ্তরের অফিসারবৃন্দ, মৎস্য চাষিগণ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
চিরিরবন্দরে জাতীয় মৎস্য সপ্তাহের শোভাযাত্রাসহ মাছ অবমুক্তকরণ
জুলাই ৩১, ২০২৪
































