মোরশেদ উল আলম, চিরিরবন্দর :
দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা স্কাউটস ও উপজেলা বিজ্ঞান ক্লাবের অফিস উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা চত্বরে উপজেলা স্কাউটস ও বিজ্ঞান ক্লাবের অফিস উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম শরীফুল হক।
উপজেলা স্কাউটস কমিশনার মাহতাব উদ্দিন সরকারের সভাপতিত্বে এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী, উপজেলা শিক্ষা অফিসার মিনারা বেগম, আইসিটি অফিসার মাইদুল ইসলাম, স্কাউটস সম্পাদক লুৎফর রহমান, স্কাউটস এর সহকারি কমিশনার আলহাজ¦ ইউসুফ আলী, মোরশেদ উল আলম প্রমুখ স্কাউটস এর কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি


































