আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সংলগ্ন ধলাহারা ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে ধলাহারার কদমতলী উচ্চ বিদ্যালয় মাঠে জাকস ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানে এলাকার কৃষক জমিতে উৎপাদিত লাল বাঁধাকপি প্রদর্শন করেন।
রঙিন জাতের লাল নীল বেগুনী বাঁধাকপি ও ফুলকপি চাষ পদ্ধতি সহজ ও লাভজনক বিষয়ে পরামর্শ মূলক বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাফসিয়া জাহান। এসময় বক্তব্য রাখেন জাকস ফাউন্ডেশনের কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন শাহিন, সহকারী কৃষি কর্মকর্তা মো. নুর-আলম, মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা এ এ জাবির, আঞ্চলিক ব্যবস্থাপক মো. শামসুল আলম সহ এলাকার শতাধিক প্রান্তিক চাষী।
চাষী মো. মাহবুব আলম বলেন, বাজারে প্রচলিত বাঁধাকপির তেমন কদর না থাকলেও লাল বাঁধাকপির বেশ মূল্য ও চাহিদা আছে।
আমন্ত্রণ/এসিজি
চবিবিতে কৃষক মাঠ দিবস
ফেব্রুয়ারি ১১, ২০২৫


































