গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের হাকিমপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এ কমিটিতে আল আমিন রোমানকে আহ্বায়ক এবং তানভীর রেজা তময়কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর জেলা আহ্বায়ক কমিটির অনুমোদনে গত ২৫ অক্টোবর এ কমিটি ঘোষণা করা হয়। জেলা আহ্বায়ক এ কে এম হাসানুর রহমান সোহাগ ও সদস্যসচিব একরামুল হক আবির স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ তথ্য জানানো হয়।
অনুমোদিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আমিনুল ইসলাম, জিহাদ আজাদ জিসান, মো. মাসুদ রানা ও ইমনদুল হক হাসান। সদস্যসচিব করা হয়েছে কৌশিক রহমানকে। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন আরাফ আলী। যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ করিম মাহিন, শাহরিয়ার সৈকত ও আশিকুর রহমান সৌরভ।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক করা হয়েছে নাঈম মাহমুদকে। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন আশরাফুল আলম, তানভীর আহমেদ ও আমির হামজা। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহেদুজ্জামান শাহেদ।
অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, আগামী ১ নভেম্বরের মধ্যে উপজেলা কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে তা দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আমন্ত্রণ/এজি
হাকিমপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক আল আমিন রোমান
অক্টোবর ২৫, ২০২৬






























