মুষলধারে না হলেও কৃষি বিভাগ বলছে আমের জন্য আশীর্বাদ এই বৃষ্টি। তবে আমচাষিরা বলছেন, কিছু আমের মুকুলের ক্ষতি হতে পারে এই বৃষ্টিতে।
চাঁপাইনবাবগঞ্জ ম্যাঙ্গো ফাউন্ডেশনের
সদস্য সচিব আহসান হাবিব বলেন, আগের যুগের মানুষ বলতেন ফাল্গুনের বৃষ্টি মানে আগুন। এই বৃষিতে কিছুটা আমের মুকুলের ক্ষতি হবে। তবে আম চাষিদের সেচ খরচ বাঁচবে। অন্যান্য ফসলেরও উপকার হবে। আর যে মুকুলগুলো ফুটেছে সেগুলোর কিছুটা ক্ষতি হবে।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কে এম কাওছার হোসেন বলেন, মুকুল ছোট রয়েছে, ক্ষতি হবে না। বরং বিভিন্ন শস্যচাষিদের উপকারে এসেছে এই বৃষ্টি। এছাড়া আমচাষিদের সেচ খরচ বাঁচবে এই বৃষ্টিতে। তবে হ্যাঁ, কিছু আমের মুকুলের ক্ষতি হবে। তা পরিমাণে অনেক কম।
আর্শিবাদের বৃষ্টি চাঁপাইনবাবগঞ্জে
ফেব্রুয়ারি ২২, ২০২৪
































