গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পুকুরের পানিতে বেলুন তুলতে গিয়ে ডুবে নিরব চন্দ্র বর্মন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার দেওগ্রাম পশ্চিমপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নিরব চন্দ্র বর্মন পিতা অনন্ত চন্দ্র বর্মনের একমাত্র ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির সামনে একাই খেলছিল নিরব। একপর্যায়ে তার হাতে থাকা বেলুনটি পাশের পুকুরে গিয়ে পড়ে। বেলুনটি তুলতে গিয়েই পানিতে পড়ে যায় সে।
নিরবের প্রতিবেশী দাদি ললিতা চন্দ্র রায় বলেন, দুপুর প্রায় দেড়টার দিকে পুকুরে কিছু একটা ভাসতে দেখি। কাছে গিয়ে বুঝতে পারি, ওটা নিরব। তখন চিৎকার দিলে নিরবের মা দৌড়ে এসে তাকে পুকুর থেকে তুলে আনে।পরে স্থানীয় লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে তাঁর মৃত হয়।
আমন্ত্রণ/এজি
ঘোড়াঘাটে পুকুরের পানিতে বেলুন তুলতে গিয়ে প্রাণ হারায় শিশু নিরব চন্দ্র
মে ২৫, ২০২৬


































