গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাপমারা ও গুমানীগঞ্জ ইউনিয়নে স্ট্রমী ফাউন্ডেশন ও বেসরকারি উন্নয়ন সংস্থা গণউন্নয়ন কেন্দ্রের বাস্তবায়নে সিড্স কর্মসূচির আওতায় পরিবেশ সুরক্ষা ও পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ৭৫০টি অতিদরিদ্র পরিবারের মধ্যে উন্নতজাতের একটি করে লেবু, পেয়ারা ও আমের চারা বিতরণ করা হয়েছে।
সাপমারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু তালেব ও সদস্য মো. ওয়েছকুরুনী এই পরিবার গুলির সদস্যদের মাঝে গাছের চারা তুলে দেন।
এসময় গণউন্নয়ন কেন্দ্রের শিক্ষা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. আককাছ আলী আকন্দ, গণউন্নয়ন কেন্দ্র সিডস কর্মসূচির উপজেলা সমন্বয়কারী পলাশ কুমার দাস সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে ৭৫০ পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ
সেপ্টেম্বর ৪, ২০২৫
































