বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহিফেলের মধ্য দিয়ে শনিবার দুপুরে ৬ডিসেম্বর বিরামপুর মুক্ত দিবস পালন করা হয়েছে।
শহরের আল-মদিনা ট্রাভেল এন্ড ট্রেডে উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডারের আহবায়ক শাসুদ্দিন মণ্ডল আবুলের সভাপতিত্বে ও আজকের পএিকার সাংবাদিক মাহমুদুল হক মানিকের সঞ্চালনায় মুক্তিযোদ্ধা ও সূধিজনের জনাকীর্ণ উপস্থিতিতে এ সভা করা হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডারের সদস্য সচিব মোস্তাক হোসেন মাষ্টার, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,মুক্তিযোদ্ধা সংগঠক অ্যাডভোকেট মওলা বক্স, পৌর মুক্তিযোদ্ধা কমাণ্ডারের সদস্য সচিব ইছাহাক আলী, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি উপাধ্যক্ষ একেএম শাহজাহান, সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অদৈত্য কুমার অপু, দিনাজপুর দক্ষিণ অঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, পেশাজীবি ঐক্য পরিষদের আহবায়ক রফিকুল ইসলাম, ঢাকার সাংবাদিক গোবিন্দ শীল, আনন্দ টিভির দিনাজপুর প্রতিনিধি মোরশেদ মানিক প্রমূখ।
বিরামপুর মুক্ত দিবস পালিত
ডিসেম্বর ৬, ২০২৫


































