গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬ কেজি গাঁজাসহ রিপন সরকার (৩০) নামের এক গাঁজা বহনকারীকে আটক করেছে পুলিশ। আটক রিপন সরকার সাদুল্লাপুর উপজেলার গঙ্গানারায়ণপুর সরকারপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয়রা জানান আজ সোমবার (১৪ জুলাই) বেলা আড়াইটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের হাসপাতাল মোড়ে বগুড়ামুখী একটি দ্রæতগামী মোটরসাইকেল কুকুরের সাথে ধাক্কা লাগে। এতে ব্যাগে থাকা গাঁজা মহাসড়কের ওপর ছাড়িয়ে ছিটিয়ে যায়। উপস্থিত লোকজন গাঁজা বহনকারী রিপনকে আটক করে থানা পুলিশের কাছে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের পৌঁছে গাঁজাসহ রিপন ও পরিবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি আটক করে থাকায় নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক রিপন পুলিশের কাছে স্বীকার করেছে গাঁজাগুলো সে ৩০হাজার টাকার বিনিময়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌঁছে দেয়ার দায়িত্ব নিয়েছিল। এ ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে ৬ কেজি গাঁজাসহ আটক ১
জুলাই ১৪, ২০২৫


































