গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুমোদন ছাড়াই সার বিক্রয়, অবৈধভাবে মজুদ ও ক্রয় রশিদ না থাকায় সার ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে ৪৩৪ বস্তা সার ও ৬ হাজার ৯০০কেজি ধানবীজ জব্দ করেছে সেনাবাহিনী। অভিযুক্ত ব্যবসায়িদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (১লা জুলাই) রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌর বাজার এলাকায় গাইবান্ধা সেনাক্যাম্পের মেজর মো. ইনজামামুল আলম নেতৃত্বে শহরের মেসার্স মাসুদ এন্ড ব্রাদার্স, মেসার্স মদিনা ট্রেডার্স, গীতা সার ঘর, শ্রী অমরেন্দ্র নারায়ন চাকী, মেসার্স জেনিন ট্রেডার্স, মেসার্স রুপালী সার ঘর, মেসার্স প্রধান কৃষি সম্ভারে অভিযান চালায় সেনাবাহিনী।
এসময় বিভিন্ন দোকান থেকে ৪৩৪ বস্তা ইউরিয়া, এমওপি, ডিএপি, সার সহ ৬ হাজার ৯০০ কেজি ধান বীজ জব্দ করা হয়। পরে সেনাবাহিনীর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান অভিযুক্ত ব্যবসায়ীদের ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানার রায় প্রদান করেন।
অভিযানে ক্যাম্পকমান্ডার ছাড়াও ক্যাপ্টেন মো. ইকরামুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাদিসুর রহমান,ওয়ারেন্ট অফিসার রাকিবুল আলমসহ সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে সেনাবাহিনী অভিযানে অবৈধ সার ও বীজ উদ্ধার : দোকান মালিকের ৫০ হাজার টাকা জরিমানা
জুলাই ২, ২০২৫


































