গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গরম থেকে বাঁচতে গাইবান্ধার গোবিন্দগঞ্জের বর্ধনকুঠি সরোবরে গোসল করতে গিয়ে শাওন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) বেলা ৩টার দিকে এঘটনা ঘটে। নিহত শাওন পৌর এলাকার সোনার পাড়া মহল্লার প্রবাসী সাদেকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান পরিবারের পক্ষ থেকে জানা গেছে সবার অজান্তে শাওন মিয়া তার ভাইয়ের সাথে পুকুরে গোসল করতে নেমে সাঁতার না জানায় নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তার দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানতে চালে তিনি বলেন, এ ব্যাপারে তার কাছে কোন তথ্য নেই।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে সরোবরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু
মে ১১, ২০২৫


































