গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত জামানের সেচ কাজে ব্যবহৃত চায়না কোম্পানির একটি শ্যালো মেশিন তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
জানা গেছে, রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের বারটিকরী গ্রামে জমিতে সেচ কাজে ব্যবহৃত শ্যালো মেশিনটি তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
শওকত জামান জানান, দীর্ঘ ৪০ বছর যাবত তিনি তার নিজ জমিতে শ্যালো মেশিন দিয়ে সেচকার্য পরিচালনা করে আসছেন। শওকত জামান বিএডিসি বগুড়া অঞ্চলের একজন চুক্তিবদ্ধ চাষী। গ্রায় দুই যুগ ধরে তিনি ধান আবাদ করে বিএডিসিতে ধানবীজ সরবরাহ করে আসছেন। এদিকে শ্যালো মেশিন তুলে নিয়ে যাওয়ায় সেচ কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে স্কীমটি ক্ষতির মুখে পড়েছে। উল্লেখিত ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
আমন্ত্রণ/এজি


































