গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ কোচাশহর ইউনিয়নের নয়ারহাটে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক গোবিন্দগঞ্জ শাখার উদ্যোগে রেডিমেড গার্মেন্টস শিল্প ক্লাস্টারের টেকসই উন্নয়ন কল্পে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন মিউচুয়ালট্রাস্ট ব্যাংকের বিভাগীয় প্রধান সঞ্জীব কুমার দে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় গোবিন্দগঞ্জ শাখার ব্যবস্থাপক আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন হোঁশিয়ারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোফাখখার হোসনে ইকবাল, ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার জুয়েল আহম্মাদ, ক্রেডিট অফিসার মায়েনুল ইসলাম, আমিনুল ইসলাম, কাস্টমার সার্ভিস অফিসার হারুন অর-রশিদ, মির্জা আবু বকর সিদ্দিক, আজাদুল তালুকদার শান্ত, বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী তোজাম্মেল হোসেন সরকার তোতা, মাহফুজুর রহমান সরকার, আজিজুল ইসলাম, মেহেদুল ইসলাম সহ বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ীবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে রেডিমেড গার্মেন্টস শিল্পের টেকসই উন্নয়নে নয়ারহাটে এমটিবিএল এর প্রশিক্ষণ কর্মশালা
অক্টোবর ১৩, ২০২৪
































