গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রিকশা-ভ্যানচালকদের মাঝে ঈদ উপহার হিসেবে টিশার্ট বিতরণ করা হয়েছে। বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা আজ সোমবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় দারুল ফোরকান ট্রাষ্টে অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মাস্টার আবুল হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারী আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়ায়াত মনোনীত এমপিপ্রার্থী ডা. আব্দুর রহিম সরকার।
এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারি সেক্রেটারি আশরাফুল ইসলাম রাজু, মশিউর রহমান, জামায়াত নেতা রেজাউল করিম, পৌর আমীর শহিদুল ইসলাম, সেক্রেটারী প্রভাষক হাসান সাঈদ তালুকদার প্রমুখ। আলোচনা সভা শেষে ঈদ উপহার হিসেবে প্রায় ২ হাজার রিকশা-ভ্যানচালকদের মাঝে টিশার্ট বিতরণ করা হয়।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে রিকশা-ভ্যান চালকদের মাঝে জামায়াতের ঈদ উপহার বিতরণ
মার্চ ২৪, ২০২৫


































